ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

গণঅভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি: নোয়াখালীতে ভিপি নূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৩৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়।

শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই।

নূর বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবেনা। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ।

এ সময় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি: নোয়াখালীতে ভিপি নূর

আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪