ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি একই ওয়ার্ডের মো.ইউসুফের মেয়ে।

স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।

নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান বলেন, নিহতের পিতা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪