ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিহতের আপন ছোট বোন আঁখি (৭) গুরুতর আহত হয়। নিহত আইরিন (১৩) উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো. বাবুলের মেয়ে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার জিরতলী চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে আমান উল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁঁছলে বিপরীত দিক থেকে আসা বাস তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে আপন দুইবোন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করে। অপরদিকে, নিহতের ছোট বোন আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। পুলিশ বাসটি চিহিৃত করার চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪