ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নোয়াখালীতে উপকূল ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৪০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার হোসেন (৩৪) জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর সোনাপুর আহমদিয়া স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে উত্তর সোনাপুর আহমদিয়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে উপকূল ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪