ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় নামল শোকের ছায়া

হাতিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে রান্না ঘরের চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে শুক্রবার ৩১ জানুয়ারী চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় অগ্নিদ্বগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাতের খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে যায়। গভীর রাতে আকস্মিক তাদের রান্না ঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন ঘরের পাশে থাকা গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা ৪টি গরু আগুনে পুড়ে মারা যায়। ঘরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা দেখে আগুন নিভানোর চেষ্টা করে। ভোরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে বিকেল ৫টার দিকে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলনবালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে মিলন বালার মৃত্যু হয়।

হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা বলেন, নিহত দম্পতি রান্না ঘরের পাশে একটি কক্ষে থাকত। স্থানীয়দের ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাস্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় নামল শোকের ছায়া

আপডেট সময় : ০৮:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫