ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের জন্য দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৫১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ০৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নোয়াখালী প্রেস ক্লাবে দোয়ার আয়োজন করা হয়।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বাদ মাগরিব নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের রবিউল হক কচি মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়। নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়নপুর বায়তুল মাহফুজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান এ দোয়া পরিচালনা করেন।

সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মো. শাহজাহান শারীরিক সমস্যা নিয়ে অসুস্থতায় ভুগছেন। এরপর বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, ব্যাংককে থাকা মো. শাহজাহানের বড় ছেলে আবু সালেহ মো. আবদুল্লাহ সবুজ সাংবাদিক শাহাদাৎ বাবুর মুঠোফোনে তার পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়ার আগে অনানুষ্ঠানিকভাবে সাংবাদিক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। সাংবাদিক নেতা ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীতে কর্মরত জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের জন্য দোয়ার আয়োজন

আপডেট সময় : ১১:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫