ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

সেনবাগ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪৩ বার পড়া হয়েছে

সেনবাগ থানার প্রধান ফটকের ছবি সংগৃহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাক চাপায় এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়ার নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (২৫) উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশাযোগে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নজরুল স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে সংযোগ সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চলন্ত বালুবাহী ট্রাকের সাইডে চলে যায়। এতে বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী নজরুল গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫