ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

থানার গোলঘরে মারামারি, ৬ আসামির জামিন দিলো আদালত 

সেনবাগ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৬৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের সালিসি বৈঠকে মারামারির ঘটনার মামলায় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যসহ ৬জনকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ ৪নং আমলি আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে গ্রেপ্তার করে।
জামিন পাওয়া আসামিরা হলেন, আবু তালেব টিপু উপজেলার কেশরপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অন্য জামিন পাওয়া আসামিরা হলেন, একই ইউনিয়নের উনদনিয়া গ্রামের বাসিন্দা আবু জাফর রতন (৫৫), মো.আনোয়ার হোসেন (৪৩), তাজুল ইসলাম (৪৬), আক্তার হোসেন (৩২), ও জসিম উদ্দিন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরপাড়া ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাই আনোয়ারের সাথে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানার গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের সালিসদাররাও উপস্থিত ছিলেন। বিকেল  পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর করেন।

নোয়াখালী কোর্ট পরিদর্শক দেবাশীষ সরকার বলেন, মামলার ছয়জন আসামিকে বিকেলে আদালতে হাজির করা হয়। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

থানার গোলঘরে মারামারি, ৬ আসামির জামিন দিলো আদালত 

আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫