ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

হাতিয়ার সাবেক এমপি আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন

হাতিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৪২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ আলীর দুটি বাস ভবনে ভাংচুর ও অগুন দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। এ সময় তারা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দিয়েছে।

বৃহস্পতিবার শেষ রাত আনুমানিক আড়াইটার দিকে এ হামলা, ভাংচুর ও অগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে হাতিয়ার উছখালি বাজারের দক্ষিণে মোহাম্মদ আলীর বাসার দিকে উত্তেজিত ছাত্র-জনতা মিছিল নিয়ে যায়। এ সময় ভিতর থেকে ধাওয়া দিলে তারা পিছু হটে। এ সময় ভিতর থেকে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়। পরে তারা প্রথমে উছখালি বাজারের দক্ষিণের এমপির পুল এলাকাস্থ বাসায় এবং পরে উছখালি বাজারের উত্তরে ব্রিকফিল্ড এলাকাস্থ বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং এক পর্যায়ে দুই বাড়িতে আগুন দেয়। এতে দুটি দোতলা ভবন, একটি গোডাউন, একটি গাড়ির গ্যারেজ, জেনারেটর রুম ও কয়েকটি গোলঘর পুড়ে যায়। পরে ভোরের দিকে নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায় আগুন দেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাতিয়ার সাবেক এমপি আলীর দুই বাড়ি ও ১১ নৌযানে আগুন

আপডেট সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫