ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

স্কুলে যাওয়ার পথে ট্রকা চাপায় ঝরে গেছে দুই শিশুর প্রাণ, আহত ১

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় ট্রাক চাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই-বোন। এ ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের ন্যার্যার ভাঙতি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৬) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো.আরাফাত (৫)। তারা স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম শ্বশুর বাড়িতে যায়। সেখান থেকে সাইকেল যোগে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় নতুনহাট বাজার গ্রামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে সুধারম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্কুলে যাওয়ার পথে ট্রকা চাপায় ঝরে গেছে দুই শিশুর প্রাণ, আহত ১

আপডেট সময় : ১০:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫