ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

অপারেশন ডেভিল হান্ট, ৬দিনে নোয়াখালীতে গ্রেপ্তার ৬৫

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ছয় দিনে ৬৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকের হোসেন (৫২) ছাত্রলীগের কর্মি আব্দুর রহিম (২৪), হাতিয়া থানা আওয়ামী লীগের সদস্য মো. সোহেল (৩৫) হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিরব উদ্দিন কবির (২৫) বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫৪) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন (৩৮), সেনবাগ উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন (৪৫), অর্জুনতলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ (৪৫) ও চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতন (৪২)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুইজন, হাতিয়া থানা থেকে দুইজন, চাটখিল থানা থেকে একজন, বেগমগঞ্জ থানা থেকে একজন, কবিরহাট থানা থেকে একজন ও সেনবাগ থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ কাজ করছে। নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ছয় দিনে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট, ৬দিনে নোয়াখালীতে গ্রেপ্তার ৬৫

আপডেট সময় : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫