ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাদরাসা ছাত্রর নাম ইকবাল হোসেন ফারহান (১২)। তিনি একই ইউনিয়নের আমীর আলী সিমেন বাড়ির আবুল মোবারকের ছেলে এবং স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যান ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিল। তিনি গোসল করতে নামলে আকস্মিক পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়রা এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মাদরাসা ছাত্রের মরদেহ তার বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫