ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বিগত সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অপচেষ্টা করেছে – মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত আওয়ামীলীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেশ থেকে ইসলাম শূণ্য করতে অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক।

শনিবার দুপুরে নোয়াখালী চাটখিল উপজেলার শ্রীনগরস্থ ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষা বিস্তারে আন্তরিক ছিলেন, তাই তিনি একত্রে সারা দেশে কয়েক হাজার ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। অথচ আওয়ামী সরকার সেসব ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুলগুলোকে রাজস্ব করেছে।

তিনি বলেন, বিগত সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখা হতো এবং বিসিএসসহ অন্যান্য সরকারি চাকুরীর ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্যেহীন বাংলাদেশে মাদ্রাসা ছাত্ররা যেন সগৌরবে তাদের পরিচয় দিতে পারে এবং বিসিএসসহ সকল সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও আরবী বিশ্ববিদ্যালয় কাজ করছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুহেব্বুল্লাহ মীরের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া। আরো বক্তব্য রাখেন ইউনুছ-হালিমা ফাউন্ডেশানের উপদেষ্টা ডা. শামছুর রহমান শুভ, মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান মামুন প্রমূখ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিগত সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অপচেষ্টা করেছে – মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

আপডেট সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫