ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হামলা, হাত ভেঙে দিল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৭৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সন্ত্রাসী হামলা চালিয়ে দৈনিক লাখোকন্ঠের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ তসলিম হোসেনের হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিনটন মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় সন্ত্রাসীরা গুরুতর ওই সাংবাদিককে কয়েক ঘন্টা আটকে রাখে।

আহত সাংবাদিক তসলিম হোসেন জেলার হাতিয়ার উপজেলার বাসিন্দা। তিনি গত ৬ বছর ধরে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

হামলার শিকার সাংবাদিক তসলিম হোসেন অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নোয়াখালী পৌর বাজারে যাওয়ার পথে বার্লিংটন মোড়ে স্থানীয় লন্ড্রি আনিস তার সহযোগীদের নিয়ে আমাকে আটক করে। একপর্যায়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকার করায় আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার বাম হাতের হাড় ভেঙ্গে যায় এবং বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হই। পরে স্থানীয় এলাকাবাসী তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আমি হাসপাতালে ৬ নং ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় আমি স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুবিচার প্রার্থনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি পক্ষ সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে থানায় এসছে। তারা বলেছে ওই সাংবাদিক পড়ে গিয়ে হাত ভেঙেছে। তবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হামলা, হাত ভেঙে দিল সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৮:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫