ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

দুর্গন্ধময় বস্তা পড়ে থাকতে দেখে এলাকায় তোলপাড়, উদ্ধারের পর মিলে কুকুরের লাশ

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বস্তাবন্দি একটি কুকুরের লাশ উদ্ধার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুর থেকে কুকুরের এ লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন: ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন, দুশ্চিন্তায় পরিবার

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে এক নারী চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশে প্রজেক্টের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। তখন ওই নারী পুকুরে বস্তাবন্দি অবস্থায় দুর্গন্ধময় একটি বস্তা পড়ে থাকতে দেখে। একই পুকুর পাড়ে পড়ে ছিল এক জোড়া জুতা। তাৎক্ষণিক পুকুরে বস্তাবন্দি মানুষের লাশ পড়ে থাকার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় ৫শতাধিক নারী-পুরুষ সেখানে ভিড় করে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে দেখেন ভিতরে একটি মৃত কুকুর।

আরো পড়ুন: মুঠোফোনে ৫০লাখ টাকা যৌতুক দাবি, বিয়ের আসর থেকে বরসহ আটক-২

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গন্ধ ছড়ানোর কারণে মানুষের লাশ মনে করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তা খুলে দেখা যায় ভিতরে একটি মৃত কুকুর ছিল। কে বা কাহারা কুকুরকে মেরে বস্তাবন্দি করে লাশ পুকুরে পেলে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দুর্গন্ধময় বস্তা পড়ে থাকতে দেখে এলাকায় তোলপাড়, উদ্ধারের পর মিলে কুকুরের লাশ

আপডেট সময় : ০৮:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫