ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত

নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৭৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামের সেমিনার হলে শতাধিক ছাত্র-শিক্ষকের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: কোম্পানীগঞ্জের চর এলাহীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি একই স্থানে, সড়ক অবরোধ, আহত-৪

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইসমাইল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আমেরিকা থেকে আগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

আরো পড়ুন: দূধর্ষ ডাকাতি, নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল কাইয়ুম মাসুদ।

আরো পড়ুন: জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

এই সেমিনারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা ও উদ্ভাবন এর নতুন দিগন্ত, স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে একটি ল্যাব স্থাপন করা হবে বলেও সেমিনারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন প্রশাসন।

আরো পড়ুন: হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এআই এর প্রভাবে বর্তমান বিশ্বে অনেক যুগান্তকারী পরিবর্তন ঘটবে। আমাদের রপ্তানি আয়ের অন্যতম উৎস গার্মেন্টস সেক্টরে এর বড় একটি প্রভাব পড়বে। বিশেষত, অদক্ষ জনগোষ্ঠী তাদের কর্মসংস্থান হারাবে। এ জন্য আমাদের আরও স্কিলড হতে হবে। সে লক্ষ্যেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করছে। দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরী করছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়েটরা যাতে বিশ্বমানের হয়ে গড়ে উঠতে পারে সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫