ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদক কারবারিকে ৩৬ পিস ইয়াবা, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরো পড়ুন: ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত ঢাকা থেকে গ্রেফতার

বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

স্থানীয়রা জানায়, চিহ্নিত মাদক কারবারি ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড বুলেট সংগ্রহ করে। গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র‍্যাব-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট এবং ৩৬ পিছ ইয়াবাসহ ফয়েজকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫