ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

নোয়াখালীতে করোনায় কাউন্সিলরসহ দুই জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ৬০৫ বার পড়া হয়েছে

কাউন্সিলর আনোয়ার হোসেন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৪০) নামের একজন কাউন্সিলরসহ আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় ৩৪জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ১১৭৪, যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৫৭জন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু বলেন, গত ২৪ঘন্টায় উপজেলায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে কবিরহাট পৌরসভার বাসিন্দা ও কাউন্সিলর আনোয়ার হোসেন ছিলেন। তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবারের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে। কবিরহাট উপজেলায় করোনায় এটি প্রথম মৃত্যু।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, গত ৮জুন সোমবার চৌমুহনী চৌরাস্তার আপন নিবাসের বাসিন্দা আবুল কাশেম (৬৫)এর করোনা শনাক্ত হয়। এরপর তাকে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। উপজেলায় মোট মারা গেছেন ১৯জন।
জেলায় করোনায় যাদের মৃত্যু হয়েছেঃ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪জনের। তারা হচ্ছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫), নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১), বেগমগঞ্জের একলাশপুরের সাখায়েত উল্যাহ (৮০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের আহসান উল্যাহ (৫৩), কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জেন মোজাম্মেল হোসেন (৪৪), চৌমুহনী পৌরসভার কাজী মো. সোলায়মান (৬৪), বেগমগঞ্জ একলাশপুরের নূরুল হক (৬২), দূর্গাপুরের নবীর হোসেন (৬৫), শরীফপুর ইউনিয়নের মধ্য খানপুর গ্রামের মো হানিফ (৬০), বেগমগঞ্জ ইউনিয়নের নূর মোহাম্মদ (৫২), চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকার বিপ্লব রায় (৬৫) ও আলাইয়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহমুদুল হাসান (৩০) একই এলাকার আবুল কালাম আজাদ (৬৫), সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ঠক্কর গ্রামের আশরাফুল ইসলাম আবু (৫৭), চাটখিল পৌরসভার ছয়ানী টগবা এলাকার বুলবুলের নাহার (৫৫), জেলা শহরের সুলতান কলোনীর বাসিন্দা প্রদীপ দাস (৫৮), বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুরের গোলাম হায়দার (৭৫), মিরওয়ারিশপুরের বিবি ফাতেমা (৩৭), উত্তর সাহপুর গ্রামের আবু তাহের (৭৫), বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মফিজ উল্যাহ (৬৫), সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ঈদিলপুর গ্রামের আমিরুল ইসলাম মানিক (৩৫), জেলার শহরের হরিনারায়ণপুরের গৃহবধূ তাসফিয়া বেগম (৪৫), চৌমুহনী চৌরাস্তা আপন নিবাসের বাসিন্দা আবুল কাশেম (৬৫) ও কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন (৪০)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে করোনায় কাউন্সিলরসহ দুই জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০