সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরো পড়ুন: নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু

গ্রেপ্তারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার মো. আরিফ (২৫) মো. মাসউদ (২৯) মো. আকবর হোসেন সবুজ (৩৪) মো. সালাউদ্দিন (৩৫) মো.নুরুল হুদা (৩৫) মো.জাবেদ হোসেন (৩০)।

আরো পড়ুন:নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের (ওসি) মো. আশরাফ উদ্দিন। এর আগে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান নগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন: নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান নগর বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি পিকআপভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে ২৫০০ কেজি ঝাটকাসহ ছয়জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরো পড়ুন: নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) মো. আশরাফ উদ্দিন আরও বলেন, তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেওয়া হয়। পরে মাছ গুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

আপডেট সময় : ১২:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬