ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় বসুরহাটের আজমেরী হোটেল এ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -৫ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন প্রমূখ।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয় এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় নোয়াখালী-৫ আসনের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা জানান, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ইফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট সময় : ১১:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬