ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে এক গৃহবধুকে (১৯) ধর্ষণের অভিযোগে এমরান হোসেন আকিব (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আকিব উপজেলার পূর্ব সোশালিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই গৃহবধু তার অসুস্থ শাশুড়ীকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। তার স্বামী চাকরির কারণে কুমিল্লায় অবস্থান করেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে আকিব দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধু বারবার তা প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে। গত বুধবার ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে গৃহবধু রান্নাঘরের মাটির চুলা ঢেকে রাখার জন্য বের হন। ওই সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আকিব তাকে ‘ভাবি’ বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক তাকে শয়নকক্ষে ধরে ফেলে। একপর্যায়ে গামছা দিয়ে মুখ বেঁধে টেনে-হিঁচড়ে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর মুখে চেতনানাশক স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে চেতনা ফিরে পেয়ে তিনি শাশুড়ী ও স্বামীকে বিষয়টি জানান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ভুক্তভোগী গৃহবধূর শারীরিক (মেডিকেল) পরীক্ষা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬