ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার আন্ডারচর ইউনিনের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিরব একই ওয়ার্ডের আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। নিরব পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। কিছু দিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নিরবের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার তিন সহযোগীকে নিয়ে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারের উত্তর পাশে রুবেল মাঝির ওপর হামলা চালায়। ওই সময় তাদের ছুরিকাঘাতে রুবেল মাঝির ৩-৪জন অনুসারী আহত হয়। পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নিরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যায়। তখন রুবেল মাঝির লোকজন ধাওয়া দিয়ে নিরবকে আটক করে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিরব মারা যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমুর্ষ অবস্থায় নিরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬