ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নোয়াখালী সরকার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি এবং নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর গত শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬