ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৬১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে (২৪) ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করা হয়। 
রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।দণ্ডপ্রাপ্ত মাকসুদুর রহমান ওয়াসিম চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ীর মতিউর রহমানের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা জানান, রবিবার বিকালে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার অপরাধের দায় সে নিজেই বহন করবে। এর দায় ছাত্রলীগ নেবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০