ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাকদ কারবারির সাথে যদি এমপি পুত্রও জড়িত থাকে তাকেও কোন ভাবে ছাড় না দেওয়ার ঘোষণা দেন কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। গত কিছুদিন ধরে থানাধীন বিভিন্ন ইউনিয়নে তিনি এই ধরনের ঘোষণা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন।

শনিবার (১৬ মে) বিকেলে নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদে এসআই মাহমুদুল হাসানের সঞ্চালনায় থানা প্রশসানের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

এই সময় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজারের বিরুদ্ধে সবাই একত্রিত ভাবে সোচ্চার হয়ে থানা পুলিশকে সহযোগিতা করার ঘোষণাও দেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মাকদের বিরুদ্ধে যেমন তার জিরো টলারেন্স তেমনি ভাবে সকল প্রকার অপরাধীর বিরুদ্ধেও তিনি এক বিন্দু পরিমাণ ছাড় না দিয়ে কবিরহাট থানাকে একটি অপরাধ মুক্ত থানা হিসেবে গড়ে তুলবেন বলেও জানান।

ওসি আরো বলেন, কোন মাদক সেবি বা ব্যবসায়ীর সাথে যদি তার থানার কোন পুলিশ সদস্য সমঝোতা করে এবং মাদক কারবারিকে ধরে টাকার বিনিময় ছেড়ে দেওয়া ও মাদকের পরিমাণ লুকোচুরি করে এমন প্রমাণ দিতে পারলে তিনি ঐ মাদক কারবারির সাথে সেই পুলিশ সদস্যকেও মামলা দিয়ে দিবে, প্রয়োজনে তাকে নোয়াখালী থেকেও বিতাড়িত করবে বলেও ঘোষণা দেন থানার এই কর্মকর্তা।

এই সময় উপস্থিত ছিলেন, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন ফারুক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুস সালাম, এ কে এম আবুল খায়ের, সাবেক সাধারণ সম্পাদক আবদুল গণি, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ ইব্রাহিম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম

আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬