ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি স’মিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পন্ডিতের স’মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো স’মিলের কর্মচারীরা কাজে এসে ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স’মিল মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো পোশাক কিংবা গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। উলঙ্গ অবস্থায় তাকে বাজারঘাটসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬