ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

হাতিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বাবুলের বাড়িতে তল্লাশি করে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

রোববার (২৪ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাংকির সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল একই এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালান কোস্টগার্ডের একটি টিম। এ সময় বাবুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে একাধিকবার বাবুল অস্ত্রসহ আটক হয়েছিলেন। আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

আপডেট সময় : ১০:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬