ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় গোলাপ মাওলা ওরফে আজাদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাপ মাওলা ওরফে আজাদ বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর গ্রামের মৃত ফজলুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আজাদ মোটরসাইকেলে করে উপজেলার ভূঞারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি বাস ওটারহাট চৌরাস্তা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০২:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬