ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

থাই জুয়ার আসর থেকে জুয়াড়ীসহ গ্রেফতার ১০

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, ধর্ষণচেষ্টা মামলার এক আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ|

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়| এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়|

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে থাইল্যান্ডি জুয়ার আসর থেকে হাতেনাতে ছয়জনকে আটক করা হয়| এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়|

গ্রেফতার হওয়া থাইল্যান্ডি জুয়া চক্রের সদস্যরা হলেন, আব্দুস ছাত্তার (৩৬), মো. সোহেল (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো.ইকবাল (৪৫) ও টিপু সুলতান (২৯)|

এছাড়া পৃথক অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেফতার করা হয়| একই সঙ্গে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল (ইমন) এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়| অভিযান চলাকালে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়| পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে|

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, জুয়া, মাদক, সন্ত্রাস, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে| ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে| গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

থাই জুয়ার আসর থেকে জুয়াড়ীসহ গ্রেফতার ১০

আপডেট সময় : ১১:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬