ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার

শিবিরের মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের মব সন্ত্রাস, নৈরাজ্য এবং উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

বুধবার (০৫ আগস্ট) বিকেলে জেলা সদরের সোনাপুর এলাকায় নোয়াখালী জেলা, পৌরসভা ও সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সোনাপুর কলেজ গেইট থেকে শুরু হয়ে সোনাপুর জিরোপয়েন্ট পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তব্য রাখেন- নোয়াখালী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান আনাস, সদস্য সচিব আশরাফুল করিম পাবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবির পরিকল্পিতভাবে মব সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। একই সঙ্গে তারা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আরও বলেন, ধারাবাহিকভাবে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রশিবির যদি তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য বন্ধ না করে, তাহলে ছাত্রদল রাজপথে থেকেই তা প্রতিহত করবে। একই সঙ্গে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শিবিরের মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ১১:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬