ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা থানায় অভিযোগ

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড়স্থ পি.জি স্কুল সংলগ্ন ব্রিজের উপর শনিবার দিবাগত রাতে ঢাকার ব্যবসায়ী ও জয়াগ ইউনিয়নের ধলীয়াপাড়া গ্রামের বাসিন্দা সৈয়দ হাসান মাহমুদকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে একদল সন্ত্রাসী।

খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাটখিল হাসপাতালে চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ব্যবসায়ী মাহমুদ রবিবার সকালে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদ পুর ইউনিয়নের কাকড়াপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে ও তার সৎ মামা মো. সোলেমান হোসেন গংদের সাথে দীর্ঘদিন থেকে তার মায়ের ওয়ারিশী সম্পত্তি ও তার ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে মো.সোলেমানগং বিভিন্ন সময়ে গাড়ি চাপা দেয়াসহ বিভিন্নভাবে হত্যা চেষ্টা করে। বিরোধকৃত সম্পত্তির মামলার হাজিরা দেয়ার জন্য সৈয়দ হাসান মাহমুদ ঢাকা থেকে নোয়াখালী আসার পথে শনিরাত দিবাগত রাত পৌনে ১ টার দিকে চাটখিল ভীমপুর পি. জি স্কুল সংলগ্ন ব্রিজের উপর পূর্ব থেকে ওৎপেতে থাকা সোলেমান হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার প্রাইভেট কার আটকিয়ে তাকে ওয়ান শুটার দিয়ে গুলি করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অপর এক সন্ত্রাসী তাকে পিছনের দিক থেকে চাইজিং কুড়াল দিয়ে উপর্যপূরি কুপিয়ে রক্তাক্ত করে এবং প্রচুর রক্তক্ষরণে সে লুটিয়ে পড়ে যায়। এতে সৈয়দ হাসান মারা গেছে ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চাটখিল থানা পুলিশ খবর পেয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই ঘটনায় সৈয়দ হোসেন বাদি হয়ে সন্ত্রাসী মো. সোলেমন হোসেনসহ অজ্ঞাত ০৪/০৫ জনকে বিবাদী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে তদন্তপূর্বক আসামীদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা থানায় অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬