ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

কালোটাকা পুঁজিবাজারে বিনিয়োগে শর্ত তুলে দেওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ৫০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে রকিবুর রহমান জানান, কালোটাকা সাদা করতে শর্তের অধীনে কেউ পুঁজিবাজারে বিনিয়োগ করবে না। যেখানে অন্য সেক্টরগুলোতে কালোটাকা সাদা করা অত্যন্ত সহজ। যেমন ফিক্সড ডিপোজিট, সঞ্চয় ব্যাংকে টাকা থাকলে মাত্র ১০ শতাংশ ট্যাক্স দিয়ে পুরো টাকাটা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সেখানে পুঁজিরবাজারের মতো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ ধরে রাখার কোনো শর্ত নেই। তবে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালোটাকা সাদা করার জন্য তিন বছরের বিনিয়োগ ধরে রাখার শর্ত দেওয়া হয়েছে।

তিনি জানান, এর আগে ১৯৯৭-৯৮ এবং ২০১০-১১ অর্থবছরে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে দুই বছর বিনিয়োগ থাকতে হবে এ ধরনের বাধ্যবাধকতা ছিল। সেটা সফল হয়নি এবং কেউ সেই বিনিয়োগে আসেনি। কোথাও কোনো শর্ত দিয়ে কাউকে বিনিযোগে আনা যাবে না। অতএব, আমাদের বাস্ততার সঙ্গে থাকতে হবে। তাই পুঁজিবাজারে যে তারল্য সংকট চলছে, তার একমাত্র সমাধান হলো অপ্রদর্শিত কালোটাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ করে দেওয়া। এ অবস্থায় কোনো শর্ত ছাড়া পুঁজিবাজারে বিনিয়োগে ব্যবস্থা করার জন্য অর্থমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি।

এতে করে যারা অপ্রদর্শিত কালোটাকা সাদা করবেন, তারা তাদের প্ল্যানিং মতো তারা বিনিযোগ করবেন। এ সুযোগ যখন থাকবে, তখন এ অপ্রদর্শিত কালোটাকা সহজভাবে সাদা হবে। তা পুঁজিবাজারে তারল্য সংকট দূর করে শক্তিশালী করতে এটি ভালো ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কালোটাকা পুঁজিবাজারে বিনিয়োগে শর্ত তুলে দেওয়ার আহ্বান

আপডেট সময় : ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০