ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

কবিরহাটে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ৫৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন হুমায়ন কবির ভূঁইয়া (৭২) নামের এক ব্যক্তি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়ীতে আইসোলেশনের ছিলেন। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩জন।
সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ীতে মারা যান তিনি।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বাটইয়া ২নং ওয়ার্ডের বাসিন্দা হুমায়ন কবির ভূঁইয়া অসুস্থতা বোধ করায় গত ১৭জুন হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। পরবর্তীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। আক্রান্তের পর থেকে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন ওই ব্যক্তি। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে বাড়ীতেই থাকেন। সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ীতে মারা যান তিনি। স্বাস্থ্য বিধি মেনে মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২জনের।
এদিকে জেলায় গত ২৪ঘন্টায় নতুন ২৪জনসহ আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭০৭জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৬৫জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিরহাটে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০