সংবাদ শিরোনাম ::
সেনবাগে বিদ্যুস্পৃষ্টে এক ব্যক্তির নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ৬৮৩ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্টে মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু (৩৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘরের মধ্যে কাজ করতে গিয়ে অসাবধানতাবসত এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শুক্রবার রাত ৮টার দিকে ৩নং ওয়ার্ড অর্জুনতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান ভূঁইয়া সেন্টু ওই গ্রামের আবুল হাসেম ভূঁইয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর খুরশিদ আলম জানান, রাতে নিজ ঘরে কাজ করছিলেন সেন্টু। এসময় বিদ্যুতের ফ্যানের সুইজ দেওয়ার সময় অসাবধানতাবসত লিকেজ তারের সাথে লেগে বিদ্যুস্পৃষ্টে আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।












