ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কবিরহাটে স্কুলছাত্রীকে হাত মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০ ৭০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুর রহিম রবিন (২০) পলাতক রয়েছে।
সোমবার সন্ধ্যায় সুন্দলপুর ৬নং ওয়ার্ড বারিপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ওই ছাত্রীর মা একটি অটোরিকশা যোগে সেনবাগ উপজেলায় তার নানার বাড়ীতে যায়। এ সুযোগে পাশ্ববর্তী বাড়ীর সামছু জামান মানিকের বখাটে ছেলে আব্দুর রহিম রবিন ওই ছাত্রীর ঘরে ডুকে তাদের খাটের নিছে লুকিয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহিরের কাজকর্ম শেষ করে ভিকটিম ঘরে ডুকলে রবিন তাকে ঝাপটে ধরে মারধর করে তার হাত মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় তাদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী এক গৃহবধূ ঘর থেকে ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকার শুনে ঘরে ডুকলে ধর্ষক রবিন পালিয়ে যায়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই ছাত্রীকে বিদ্যালয়ের আসা যাওয়ার সময় প্রায় বিরক্ত করতো বখাটে রবিন। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিলেও ছাত্রী রাজি না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে রবিন।
কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় ধর্ষীতা ওই ছাত্রীর মা বাদী হয়ে আব্দুর রহিম রবিনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিরহাটে স্কুলছাত্রীকে হাত মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১১:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০