ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

হাতিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ১৫৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জোয়ারের কবলে পড়ে জেলেদের মাছ ধরার নৌকা ডুবির ঘটনা নিখোঁজ জেলে সোহাগের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে মেঘনা নদীর আমতলী এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহাগ আমতলী বাজার এলাকার জাবের হোসেনের ছেলে।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্জন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে আমতলী সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় প্রচন্ড জোয়ারের কবলে পড়ে মাছ ধারা নৌকা ডুবির ঘটনায় সোহাগ নামের ওই জেলে নিখোঁজ ছিল। বুধবার দুপুরে স্থানীয় লোকজন সোহাগের লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এরআগে নৌকা ডুবির ঘটনায় বেচুন নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছিল। ওই নৌকায় মোট ১৩জন জেলের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং অপর ১১জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০