ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে আ’লীগে নেতাকে গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০ ১১৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে নজরুল ইসলাম (৪০) নামের এক আওয়ামীলীগ নেতাকে গুলি করেছে দূর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় এই নেতাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সন্ত্রাসী জাকির এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করছেন নজরুল।  
রবিবার রাত সাড়ে ৮টার দিকে সোনাপুর বাজারের পশ্চিম পাশের সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নজরুল ইসলাম আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পারভেজ হোসেন বলেন, রাতে একটি মোটরসাইকেল যোগে অন্য এক ব্যক্তিকে নিয়ে সোনাইমুড়ী থেকে নিজ বাড়ী নাওড়িতে আসছিল নজরুল। পথে সোনাপুর বাজারের পশ্চিম পাশের সড়কে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। গাড়ী থেকে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী নেমে নজরুলকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। তার বুক, পেট ও মুখসহ বিভিন্নস্থানে গুলি লেগেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ নজরুলের দাবী, সন্ত্রাসী জাকির, জাহিদ, ইলিয়াস, রনি, আলমগীর ও মনা তাকে লক্ষ্য করে একসাথে গুলি করেছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জাকির এ ঘটনা ঘটিয়েছে বলে গুলিবিদ্ধ নজরুল দাবী করছে। তদন্তের ভিত্তিতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাইমুড়ীতে আ’লীগে নেতাকে গুলি

আপডেট সময় : ১০:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০