ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

চালু হচ্ছে না দুবাই-আবুধাবি বিমানের ফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ১৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক::

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার দিন আগে মধ্যপ্রাচ্যের এই গন্তব্য দুটিতে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ইংল্যান্ডের ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত এবং সিঙ্গপুর রুটে ফ্লাইট বন্ধ থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। এখন শুধু লন্ডন রুটেই চলবে বিমানের ফ্লাইট। আন্তর্জাতিক অন্যান্য গন্তব্যে ৩০ জুলাই পর্যন্ত তাদের উড়োজাহাজ চলাচল করবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকার বলেন, ইউএই সিভিল এভিয়েশন ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সে অনুযায়ী বিমান ৬-১৬ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অনিবার্য কারণবশত এই ফ্লাইটসমূহ পরিচালনা স্থগিত করা হয়েছে।
তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিংকৃত দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে।

গত ১ জুলাই বিমান ঘোষণা দিয়েছিল, ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফের ফ্লাইট শুরু হবে। ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট চালানোর পরিকল্পনার কথা জানায় এই সংস্থা।

করোনাভাইরাসের কারণে সর্বশেষ ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নিয়মিত রুটে ফ্লাইট পরিচালনা করতে পেরেছে। গত ২১ জুন থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় তাদের আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চালু হচ্ছে না দুবাই-আবুধাবি বিমানের ফ্লাইট

আপডেট সময় : ০৪:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০