ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ১০৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী::

ফেনীর সোনাগাজীতে একটি দেশীয় তৈরি এলজি ও দু’রাউন্ড গুলিসহ শামছুল হক ওরফে শামসু (২৮) নামে ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

সোনাগাজী মডেল পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ্ণুপুর গ্রাম থেকে শামছুল হক (২৮) কে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, শামছুল হক চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামে সম্প্রতি এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতা ও এজাহারভুক্ত প্রধান আসামি। তার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম একটি দেশীয় তৈরি এলজি ও দু’রাউন্ড গুলিসহ ডাকাতি মামলার পলাতক আসামি শামছুল হক ওরফে শামসুকে গ্রেফতাতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০