ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের ৬ স্থানে ভাঙ্গন ১৩ গ্রাম প্লাবিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ১০৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী::

গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে মুহুরী নদীর বেড়িবাঁধের মোট ৬টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ১৩ গ্রাম প্লাবিত হয়েছে।

নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (১২জুলাই) সন্ধ্যা ৬ টায় মুহুরী নদীর পানি বিপদ সীমার ১.৩২ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

ফুলগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, রোববার (১২জুলাই) সন্ধার দিকে মুহুরী নদীর ফুলগাজী সদর অংশে উত্তর দৌলতপুরের ৩টি স্থানে ও কিসমত ঘনিয়া মোড়া গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১টি স্থানে ভাঙ্গন দেখা দেয়। এতে ইউনিয়নের ঘনিয়া মোড়া, কিসমত ঘনিয়া মোড়া, পুর্ব ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, বৈরাগপুর, সাহাপাড়া, উত্তর বরইয়াসহ অন্তত সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া ফুলগাজী বাজারের পশ্চিম অংশে শ্রীপুর এলাকায় রক্ষা বাঁধ গার্ড ওয়ালের উপর দিয়ে মুহুরী নদীর পানি প্রবাহিত হয়ে ফুলগাজী উপজেলা সদরের মূল সড়কও তলিয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে একইভাবে গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দুটি অংশে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের ২টি স্থানে ভেঙে ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, রোববার সন্ধ্যার দিকে ইউনিয়নের দূর্গাপুরের কালাম মেম্বারের বাড়ির পাশে ও দক্ষিণ শালধর জহির চেয়ারম্যানের (সাবেক) বাড়ির পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুইটি অংশ ভেঙে দুর্গাপুর, রতনপুর, রামপুর, দক্ষিণ শালধর, মালিপাথর ও পাগলীরকুল গ্রাম প্লাবিত হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বন্যার পানি নিয়ন্ত্রণে না আসলে ইউনিয়নের উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রাজষপুর উত্তর শালধর, নোয়াপুরসহ আরো কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।

খবর পেয়ে মহুরী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ।

স্থানীয়রা অনেকে নদীর বাধ ভাঙ্গার জন্য পানি উন্নয়ন বোর্ডে কতৃপক্ষকে দায়ী করেছেন। প্রতি বছরই পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বৃষ্টি হলেই ভেসে যায় কোটি টাকায় নির্মিত মুহুরী-কহুয়া ও সিলোনীয়া নদীর বাঁধ। এসব বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। প্রতি বছর এমন হলেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ সীমাহীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের ৬ স্থানে ভাঙ্গন ১৩ গ্রাম প্লাবিত

আপডেট সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০