ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু সীমানা বিরোধে তরুণ খুন, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ কাল থেকে ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত জোর পূর্বক বাড়িঘর দখলের অভিযোগ তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে সুবর্ণচরে ইয়াবাসহ গ্রেফতারের পর বহিষ্কার সেই যুবদল নেতা নোয়াখালীতে পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

হাতিয়ায় মাছ ধরার নৌকা ডুবি, নিহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০ ১৩৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জোয়ারের কবলে পড়ে জেলেদের একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা তিন জেলের মৃত্যু হয়েছে। ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জেলেকে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে চরগাঙ্গুরিয়া এলাকার মেঘনা নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন, হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে প্রাণ নাগ দাস (৫০), সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে শুকলব দাস (২৫) ও চজব্বর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের অঞ্জন চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (১৩)। জীবিত উদ্ধারকৃতরা সবাই সুবর্ণচরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ এলাকার জনিষ্ঠ চন্দ্র দাসের একটি মাছ ধরার নৌকা নিয়ে মেঘনা নদীতে যায় ১৪জন জেলে। মঙ্গলবার বিকালের দিকে মাছ ধরতে ধরতে জোয়ারের কবলে পড়ে মেঘনার সীমান্তবর্তী চরগাঙ্গুরিয়া এলাকার বঙ্গোপসাগরের মোহনায় চলে যায় তারা। এসময় পানির ঘুরুন্ত কুন্ডলির মধ্যে পড়ে ডুবে যায় তাদের নৌকাটি। পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় ১১জন জেলে নিরাপদে উদ্ধার হলেও নিখোঁজ হয় তিন জন। বুধবার বিকালে ওই এলাকায় নৌকাটি ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কোস্টগার্ড। ভাসমান ওই নৌকা থেকে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি  নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় মাছ ধরার নৌকা ডুবি, নিহত-৩

আপডেট সময় : ০৯:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০