ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে করোনা রোগী যখন দোকনদার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০ ১৪৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রমজান আলী খোকন (৩৫) নামের এক দোকানদারকে আটক করেছে পুলিশ। ওই ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েও আইসোলেশন ভঙ্গ করে দোকান খুলে ব্যবসা করছিলেন।
বুধবার দুপুরে বসুরহাট আরডি শপিং মল থেকে তাকে আটক করে আইসোলেশন সেন্টারে পাঠায় পুলিশ। আটককৃত রমজান আলী খোকন বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডে নয়ন হাজী বাড়ীর লোকমান হোসেনের ছেলে।
জানা গেছে, গত ১০জুলাই খোকনের করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তার বাড়ী লকডাউন ঘোষণা করে তাকে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু বুধবার দুপুরে বসুরহাট বাজারের জিরো পয়েন্টে আরডি শপিং মলে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান “মায়ের দোয়া টেইলার্স এন্ড বোরকা হাউজ”-এ বসে ব্যবসা পরিচালনা করার সময় সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে করোনা আক্রান্ত ব্যক্তি রমজান আলী খোকনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে করোনা রোগী যখন দোকনদার!

আপডেট সময় : ১১:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০