ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

সোনাগাজীতে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু, আহত এক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ১০৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী:

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বগাদানা ইউনিয়নের মো. গোফরানের ছেলে মো. ইমরান হোসেন (১৩) ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. শাকিব (১২)। আহত হয়েছে একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. নাহিদ (১১) নামের আরও এক শিশু।

মারা যাওয়া শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনী ও ইমরান একই স্কুলের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে ৩ শিশুসহ কয়েকজন কিশোর মিলে বাড়ির বাগানে খেলাধুলা করছিলো। তখন আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু ও এক শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদ হাসপতালে চিকিৎসাধিন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন দুই শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ইউনিয়নের মোবারক আলী মাঝি বাড়ির তিন শিশুর হতাহতের ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আহত শিশু নাহিদের প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাগাজীতে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু, আহত এক

আপডেট সময় : ০৬:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০