ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

ইউএনও অপসারণের দাবীতে কোম্পানীগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১৩১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নানা অনিয়মের অভিযোগ এনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর অপসারণের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উপজেলা ছাত্রলীগ, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জাতীয় দিবসসমূহ উদযাপনের নামে চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ নেতাকর্মীদের নাজেহাল করে বলে অভিযোগ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন প্রমূখ।
উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ লিংকন, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হেসেন রিয়াদ প্রমূখ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে বিভিন্ন ধরনের অনৈতিক তদবির করে কোন সাড়া না পাওয়ায় এসব অভিযোগ করছে। তাদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সরকারি আইন বাস্তবায়ন ও জনগনের স্বার্থে আমি কাজ করছি, কারো ব্যক্তি স্বার্থে নই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ইউএনও অপসারণের দাবীতে কোম্পানীগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০