ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

চাটখিলে রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১১৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় সড়ক থেকে আব্দুস সাত্তার (৩৫) নামের এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যার পর তাকে ওই সড়কে ফেলে গেছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করা হলেও তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায়নি বলে জানা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপুর ইউছুফ আলী তরফদার বাড়ীর সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুস সাত্তার নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মইচরা গ্রামের কালু মিয়ার ছেলে। সে তার এক চাচাতো ভাইয়ের সাথে চাটখিল ১১নং পোল এলাকায় থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে স্থানীয় লোকজন চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপুর ইউছুফ আলী তরফদার বাড়ীর সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় আব্দুস সাত্তারের লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের আত্মীয় গিয়াস উদ্দিন বলেন, সাত্তার গত ১৯দিন আগে আন্ডারচর নিজ এলাকা থেকে চাটখিলে আসে। এলাকায় সে ইটভাটার কাজ করলেও গত কয়েকদিন ধরে চাটখিলে সে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালাচ্ছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও রিকশা নিয়ে বের হয় সে। তার ব্যবহৃত মোবাইলটি লাশের সাথে পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তার বুকে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে। ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০