ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

হাতিয়ায় নৌকা ডুবে এক জেলে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০ ১৩০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় ১৩জন জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ঘটনায় রায়হান উদ্দিন (২৫) নামের এক জেলে নিহত হয়েছে। অপর ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের গ্যাসপিল্ড এলাকার রহমত খাল থেকে ভাসমান অবস্থায় রায়হানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রায়হান উদ্দিন বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কালাম মাঝির একটি মাছ ধরার নৌকা নিয়ে মঙ্গলবার রাতে সূর্যমুখী খালে যায় ১৩জন জেলে। মাছ ধরতে ধরতে রাতে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি রহমত খাল থেকে প্রায় ২৫কিঃমি দক্ষিণে চলে যায় তারা। বুধবার ভোরের দিকে জোয়ারের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় পাশ^বর্তী একটি ট্রলারে থাকা জেলেদের সহযোগিতায় ১২জন জেলে জীবিত উদ্ধার হলেও রায়হান নিখোঁজ থাকে। দুপুরের দিকে রহমত খাল এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকা ডুবির ঘটনায় ১৩জন জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় নৌকা ডুবে এক জেলে নিহত

আপডেট সময় : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০