ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

কবিরহাটে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ ১১১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে জ্বর ও কাশিসহ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বিনোদ কুমার রায় (৬০) করোনায় আক্রান্ত ছিলেন। নমুনা সংগ্রহ করা হয়েছে মৃত ব্যাক্তির পরিবারের সদস্যদের। এদিকে জেলা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩৩জন।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ জানান, জ্বর ও কাশিসহ করোনা উপসর্গ নিয়ে গত ২৭জুলাই সোমবার হাসপাতালে এসে নমুনা দিয়ে যান নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের বাসিন্দা বিনোদ কুমার রায়। ২৮জুলাই মঙ্গলবার নিজ বাড়ীতে মারা যান তিনি। বুধবার রাতে আসা রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। মৃত ব্যক্তির সংস্পর্শে আসা তার পরিবারের সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এনিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা ৭জন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৩জন। যার মধ্যে সদরে ৮, সুবর্ণচরে ৪, বেগমগঞ্জে ২, সোনাইমুড়ীতে ২, কোম্পানীগঞ্জে ১২ ও কবিরহাট উপজেলায় ৫জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৮৯জন। এদের মধ্যে সদরে ৯০৫, সুবর্ণচরে ২১৫,  হাতিয়া ১০০, বেগমগঞ্জে ৭৬৫, সোনাইমুড়ীতে ১৬৬, চাটখিলে ১৬৩, সেনবাগে ১৫০, কবিরহাটে ৩৭৪ ও কোম্পানীগঞ্জে ২৫১জন। যার মধ্যে মারা গেছেন ৬৩জন, সুস্থ্য হয়েছেন ২২৮৫ ও আইসোলেশনে রয়েছেন ৭৪১জন রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিরহাটে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০