ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

নোয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০ ১৯২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে আবুল খায়ের নামের ৬৫বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সেনবাগ পৌরসভার বাবুপুর এলাকার বাসিন্দা। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪০জন।
শুক্রবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নির্ণয় কুমার বলেন, জ্বর ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে গত ২৭জুলাই হাসপাতালে এসে নমুনা দিয়ে যান বাবুপুরের বাসিন্দা আবুল খায়ের। ২৮জুলাই আসা রিপোর্টে উনার করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তির প্রচুর শ্বাস কষ্ট ও অক্সিজেন লেভেল ৮০%হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার উনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পরিবারের সদস্যরা আমাদের নিশ্চিত করেছেন। এনিয়ে উপজেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১জন।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪০জন। যার মধ্যে সদরে ১৬, বেগমগঞ্জে ১, সোনাইমুড়ীতে ৩, সেনবাগে ৬, কোম্পানীগঞ্জে ৮ ও কবিরহাটে ৬জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১২৯জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪জনের, সুস্থ্য হয়েছেন ২২৯২ ও আইসোলেশনে রয়েছেন ৭৭৩জন রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

আপডেট সময় : ০৫:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০