ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

কোম্পানীগঞ্জে ঈদের নতুন পোশাক ও মেহেদী না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০ ১০৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদে নতুন পোশাক ও মেহেদীর আবদার পূরণ না হওয়ায় বড় ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নুরুল হক পাড়ায় নোয়ার নাতির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী সোনিয়া আক্তার (১১) একই ওয়ার্ডের আবুল খায়ের’র মেয়ে এবং সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক রাত ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত সোনিয়া তার ভাইয়ের কাছে ঈদে নতুন পোশাক, জুতা ও মেহেদীর বায়না করে।

কিন্তু নিহতের বড় ভাইয়ের উপার্জন না থাকায় বোনের আবদার রক্ষায় অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, পরে ওই শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে ঈদের নতুন পোশাক ও মেহেদী না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০