ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ১৪৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে জলি রাণী দাস (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার সুখচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরআমান উল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুখচর ইউনিয়নের চর আমান উল্যা গ্রামের বিশ্বরুপ দাসের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমার জোয়ারের পানিতে সুখচরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়।

ঘটনার দিন রাতে ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে জলি পানিতে পড়ে যায়। তবে সে খিঁচুনি রোগে আক্রান্ত থাকায়, পানি থেকে সে আর উঠতে পারেনি। পরে অনেক খোঁজাখুজির পর শুক্রবার সকালে বাড়ির পাশে পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়ায় যায়।

সুখচর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় নিয়ম অনুযায়ী মরদেহ সৎকার করা হয়েছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ অবগত নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১০:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০